ফটোশপ টিউটোরিয়াল Archives • Tuts by Mayeenul Islam
বেসিX: ফটোশপের ওয়ার্কস্পেস
ফটোশপ basiX (প্রাথমিক জ্ঞান)
ভার্ষন: ফটোশপ ৭ (এবং সমমান)
এই টিউটোরিয়ালটা যখন লিখতে শুরু করি, তখন চিন্তা করছিলাম, এর কি আসলে কোনো দরকার আছে? কিন্তু লিখতে শুরু করে বুঝতে পারলাম, এর ঢের দরকার আছে। যাহোক, আজকের টিউটোরিয়াল হলো ফটোশপের ওয়ার্কস্পেস বা কর্মক্ষেত্র সম্পর্কে সম্যক ধারণা দেয়ার একটা চেষ্টা মাত্র। এই টিউটোরিয়াল থেকে আমরা জানবো ফটোপশ চালু হলে কোন অংশকে কী বলে, আর কোন অংশটা কী জন্যইবা।
স্ক্রিনশট ০১.১: ফটোশপ ৭-এর ওয়ার্কপ্লেস পরিচিতি (ছবিটা ক্লিক করে মূল রেযোল্যুশনে খুলুন)
চিত্র ১ থেকে আমরা পুরো উইন্ডো’র একটা পরিচিতি পেয়ে যাবো। নিচে সেগুলোর সংক্ষিপ্ত পরিচিতি দেয়া হলো (এগুলোর বিস্তারিত আমরা ভবিষ্যতে জানবো, ইনশাল্লাহ):
টাইটেল বার: নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে দেখা যাবে পরিচিতিমূলক নাম বা টাইটেল। সবচেয়ে উপরের অংশটিতেই তা থাকে। যেহেতু আমাদের সফ্‌টওয়্যারের নাম ফটোশপ, তাই এখানে টাইটেল বারে লেখা Adobe Photoshop।
মেনু বার: যেখানে File, Edit, Image ইত্যাদি মেনু থাকে, এবং তার অধীনে সাবমেনু থাকে।
টুলবার/টুলপ্যালেট: ‘প্যালেট’ বানানটা এরকম: Palette। এটা দিয়ে বোঝানো হয় চিত্রকরদের আঙ্গুল ঢুকিয়ে হাতের তালুতে ধরা একটা বোর্ড, যাতে রং লেপ্টে চিত্রকর ছবি আঁকেন। অনেকেই একে ভুল করে ‘প্লেট’ বলে, যা শুদ্ধ নয়। যাহোক, কাজ করার উপযোগী প্রয়োজনীয় সব টুলগুলো যেখানে গোছানো থাকে, তাই টুল প্যালেট।
ইমেজএরিয়া (কর্মক্ষেত্র): এটা হলো মূল কর্মক্ষেত্র। ফটোশপ খোলার পরে এটা দেখা যায় না, নতুন একটা ফাইল চালু করলে, কিংবা বিদ্যমান কোনো ছবির (ইমেজ) ফাইল খুললে এটা দেখা যাবে। এখানেই মূলত যাবতীয় কাজ করা হয়, এবং দেখা যায়।
ইমেজ এরিয়ার উপরে রয়েছে আরেকটা টাইটেল বার। এই টাইটেল বারও ডিযাইনারদের জন্য গুরুত্বপূর্ণ। কেননা এখানে যেমন থাকে ফাইলটার নাম, কত শতাংশে দেখা যাচ্ছে, কোন লেয়ারটা সিলেক্ট করা আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ– ছবিটা কোন মোডে, অর্থাৎ RGB নাকি CMYK নাকি Grayscale-এ আছে, তা দেখা যায়।
স্ট্যাটাসবার: ‘স্ট্যাটাস বার’ নামটা শুনেই বোঝা যাচ্ছে এখানে স্ট্যাটাস বা অবস্থা সম্পর্কে দেখা যায়। [স্ক্রিনশট ০১.২-এ] লক্ষ করুন, স্ট্যাটাস বারে আমরা কিছু স্থান, সংখ্যা দিয়ে মার্ক করেছি, সেগুলো হলো:
স্ক্রিনশট ০১.২: স্ট্যাটাস বার পরিচিতি
১. যে ইমেজ এরিয়াটা খোলা আছে, কিংবা একাধিক ইমেজের ক্ষেত্রে যে ইমেজটা বা ইমেজ এরিয়াটা সিলেক্ট করা আছে, সেটা এই মুহূর্তে তার মূল আকৃতির কত শতাংশে দেখা যাচ্ছে, তা দেখা যায়। আমার ইমেজটা মূল আকারের 66.67% বড় করে দেখা যাচ্ছিল। আপনি চাইলে ওখানে টাইপ করে 100%, 80%, 53% -এভাবে যে পরিমাণ বড় করে দেখতে চান, দিতে পারেন। (একই ফাংশন Info প্যালেটে দেখা যায়)
২. এটা মূলত কোনো অনলাইন এডিটিং-এর সময়, কিংবা কোনো নেটওয়ার্কে একাধিক ব্যক্তি একটি ফাইলে কাজ করছেন, ওসব ক্ষেত্রে নেটওয়ার্কে যোগাযোগ ম্যানেজ করা যায় ওখান থেকে। নেটওয়ার্কে বসে একাধিক ব্যক্তি একসাথে কাজ না করলে ওটার দরকার পড়বে না। (একই ফাংশন মেনুবারে File > Workgroup-এ দেখা যাবে)
৩. এখানে দেখা যায়, যে ফাইলটা খোলা আছে, বা চালু করেছি, তার প্রকৃত আকৃতি কত, যেমন: 3M মানে হচ্ছে ছবিটার পিক্সেল ডাইমেনশন, মানে পিক্সেলের আকার কেমন, তা নির্দেশ করছে। দ্বিতীয়াংশের লেখাটি ফাইলের সম্ভাব্য আকৃতি সম্পর্কে ধারণা দেয় কিলোবাইটে (k) কিংবা মেগাবাইটে (m)।
৪. ৩ নম্বর অংশে কোন তথ্যটা দেখতে চান, তা এখান থেকে ঠিক করে দেয়া যায়। প্রাথমিকভাবে Document Sizes সিলেক্ট করে দেয়া আছে, তাই ৩ নম্বর-স্থলে ডকুমেন্ট সাইযেস দেখাচ্ছে। যদি Document Dimensions সিলেক্ট করা থাকতো, তাহলে ডকুমেন্টের পাশ-উচ্চতা’র (width-height) পরিমাপ দেখাতো।
আর এর ঠিক পরের অংশটিতে দেখায়, যে টুলটি সিলেক্ট করা আছে, তা পরিচালনা করার প্রয়োজনীয় নির্দেশনা।
ন্যাভিগেটরপ্যালেট (Navigator): এখানে দেখা যায় নিবন্ধটা কত শতাংশ বড় করে দেখা যাচ্ছে, তা প্রয়োজনে ছোট-বড় করা যায়।
ইনফোপ্যালেট (Info): মাউসের কার্সরটা এই মুহূর্তে যেখানে আছে, সেখানটার রংয়ের মান কী (R=?, G=?, B=? অথবা C=?, M=?, Y=?, K=?), রুলারের হিসাবে ওটার X-অক্ষ এবং Y-অক্ষের মান কত –সবকিছু দেখাবে।
কালারপ্যালেট (Color): ফোরগ্রাউন্ড কালার (উপরের রং) আর ব্যাকগ্রাউন্ড কালার (পিছনের রং) এখন কী আছে, এবং তা প্রয়োজনে পরিবর্তন করে নেয়া যায় যে কোনো রঙে, এখান থেকে।
সোয়াচেযপ্যালেট (Swatches): এখানে অনেকগুলো রং একসাথে দেখা যাবে, তবে প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখানো হয়েছে। প্রয়োজনীয় রঙে ক্লিক করে সেই রংটি দ্রুততার সাথে বাছাই করা যাবে।
স্টাইল্‌সপ্যালেট (Styles): বিভিন্ন ইফেক্ট, যা আপনি আগে কোথাও দিয়েছিলেন, তা যদি সেভ করে রাখেন, তবে তা এখানে দেখাবে। সহজ ভাষায়, স্টাইল্‌স প্যালেটে থাকবে সব রেকর্ড করা ইফেক্ট, যা বারবার কাজে লাগানো যায়।
হিস্ট্রিপ্যালেট (History): যা যা কাজ করলেন, তার সবই ধারাবাহিকভাবে দেখা যাবে এই প্যালেটে, প্রয়োজনীয় ধাপে এক ক্লিকেই ঘুরে আসা যায়।
এ্যাকশন্‌সপ্যালেট (Actions): একই ধরণের কাজ (এ্যাকশন) করার একঘেয়েমী দূর করতে একবার করে তা এখানে রেখে দেয়া যায়, পরে এক ক্লিকে কাজে লাগানো যায়।
টুলপ্রিসেট্‌স (Tool Presets): টুলবারে যে টুলটা সিলেক্ট করা হলো, তার কোনো বিশেষ ইফেক্ট যদি সেভ করা থাকে, তবে সেটা এখানে দেখা যায়। ফটোশপে প্রাথমিকভাবে কিছু প্রিসেট দিয়ে দেয়া থাকে।
লেয়ার্‌সপ্যালেট (Layers): আমার সবচেয়ে পছন্দের প্যালেট, এবং ফটোশপের সবচেয়ে বেশি ব্যবহৃত একটা প্যালেট। এখানে বিভিন্ন স্তর তৈরি করে একই ছবিতেই বিভিন্ন স্তরে আলাদা আলাদাভাবে কাজ করা যায়।
চ্যানেল্‌সপ্যালেট (Channels): ছবিটা যদি আরজিবি মোডে থাকে, তবে তিনটার সংমিশ্রণে একটা আর তিনটাতে আলাদা আলাদা করে আরো তিনটা –এভাবে একাধিক চ্যানেলে ছবিটাকে দেখা যায়।
পাথ্‌সপ্যালেট (Paths): সাধারণত কিছুই থাকে না। ছবির কোনো সিলেকশন যদি সংরক্ষণ (সেভ) করা হয়, তাহলে সেটা এখানে সংরক্ষিত থাকে।
ক্যারেক্টারপ্যালেট (Character): ফটোশপে লেখার জন্য যখন টেক্সট টুলের কাজ আসবে, তখন আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে এই ক্যারেক্টার প্যালেট। এখান থেকে ফন্ট সংক্রান্ত যাবতীয় পরিবর্তন এবং পরিশুদ্ধি আপনি নিশ্চিত করতে পারবেন।
প্যারাগ্রাফ প্যালেট (Paragraph): লেখাগুলোকে সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করার জন্য প্যারাগ্রাফের বিভিন্ন ধরণ পরিবর্তনে সহায়তা করবে এই প্যালেটটি।
প্যালেট কূপ (Palette Well): নাম দেখে ঘাবড়ে যাবার কিছু নেই, ফটোশপ ৭-এ প্যালেটগুলোর উপরের দিকে রিবনের ডান অংশে ব্রাশেয আর ফাইল ব্রাউযার নামে দুটো প্যালেট বসে থাকতে দেখা যায়, ঐ অংশটাকে বলে প্যালেট ওয়েল, যার বাংলা করলে দাঁড়ায় প্যালেটের কুয়া বা কূপ। প্রাথমিকভাবে প্যালেট কূপে এই ব্রাশেয আর ফাইল ব্রাউযার- দুটো প্যালেটই থাকে।
ব্রাশেয প্যালেট (Brushes): টুলবারে যে ব্রাশটা সিলেক্ট করা আছে, সেটাকে এখানে ইচ্ছামতো বদলে নেয়া যায়।
স্ক্রিনশট ০২: ফাইল ব্রাউযার প্যালেট পরিচিতি
ফাইলব্রাউযার প্যালেট (File Browser): সহজে নির্দিষ্ট ফাইলকে খুলতে ফাইল ব্রাউজার কাজের জিনিস। এখান থেকে যেকোনো স্থানে গিয়ে প্রয়োজনীয় ফাইলটা খোলা যায়। এমনকি লক্ষ করলে দেখবেন, ফাইল ব্রাউজারের একেবারে নিচে-ডানে সিলেক্ট করা ফাইলটাকে উৎসস্থলেই ৯০০[ডিগ্রী] রোটেট করা বা ঘোরানো যায়।
যদি কোনো প্যালেট দেখা না যায়, তাহলে খুব সহজেই মেনুবারের Window মেনুর অধীনে ক্লিক করে প্রয়োজনীয় প্যালেট চালু করে নেয়া যাবে, আবার প্রয়োজনে বন্ধও করে ফেলা যাবে।
প্যালেট কূপে প্যালেট ফেলা
পরিচিত্রণ ০১: প্যালেট ওয়েলে প্যালেট ফেলা
আপনার প্যালেটগুলো যদি ওয়ার্কস্পেসের ডানদিকে সংকুলান হয়না, তাহলে আপনি আপনার পছন্দের প্যালেটটিকে প্যালেট কূপে নোঙর (dock) করিয়ে রাখতে পারেন বা ফেলে দিতে পারেন। এজন্য পছন্দের প্যালেট শিরোনামে একটা ক্লিক করে প্যালেটটি নির্বাচন করে নিতে হবে। তারপর প্যালেটের ডানদিকে ডান-মুখী তীরটাতে ক্লিক করে তার মেনু বের করতে হবে। মেনুর প্রথম অপশনটাই হলো “Dock to Palette Well”। ওটাতে ক্লিক করলেই আপনার প্যালেটটি প্যালেট কূপে গিয়ে ঢুকে যাবে। কুয়ার মধ্যে পড়ে যাওয়ার যে এতো আনন্দ, ঐ প্যালেটকে না দেখলে বোঝা যাবে না তখন।
ইচ্ছেমতো ওয়ার্কস্পেস সাজানো
যেভাবে ফটোশপে প্যালেটগুলো সাজানো আছে, আপনাকে সেভাবে রেখেই কাজ করতে হবে –এমন অমোঘ বাণী কোথাও লেখা নেই। আপনি চাইলেই আপনার পছন্দমতো অবস্থানে প্রয়োজনীয় প্যালেটটি সরিয়ে রাখতে পারেন। পদ্ধতি খুবই সহজ: মাউস দিয়ে ধরুন প্রয়োজনীয় প্যালেটটা, তারপর ড্র্যাগ করে (ক্লিক করে ধরে রেখে মাউস সরানো) প্যালেটটা পছন্দের জায়গায় এনে ছেড়ে দিন। এভাবে যে যে প্যালেট যেখানে যেখানে রাখতে চান, রেখে দিলেই আপনার পছন্দমতো ওয়ার্কস্পেস বা কর্মক্ষেত্র প্রস্তুত হয়ে গেলো।
কিন্তু কথা হলো, আপনি যখন ফটোশপ বন্ধ করে দিবেন, তখন আবার তা আপনাআপনি আগের মতো হয়ে যাবে। তাহলে এতো কষ্ট করেইবা লাভ কী হলো, আর করলামই যখন, তখন কেন সেরকম থাকলো না?
০২: ওয়ার্কস্পেস সংরক্ষণ, পূণর্ব্যবহার, কিংবা প্রাথমিক অবস্থায় ফেরা
এই সমস্যার সমাধান হলো, নিজের পছন্দের ওয়ার্কস্পেস সংরক্ষণ করে রাখা (সেভ করা)। নিজের পছন্দমতো প্যালেটগুলো সাজিয়ে নেয়া হয়ে গেলে, মেনু বারের Window > Workspace > Save Workspace… –এ ক্লিক করতে হবে (চিত্রে দ্রষ্টব্য 1)। একটা পপআপ আসবে (চিত্রে দ্রষ্টব্য 2), সেখানে আপনার পছন্দের ওয়ার্কস্পেসের জন্য একটা নাম লিখুন (আমরা যেমন লিখেছি nanodesigns workspace), তারপর সেভ বোতাম চাপুন। ব্যস, আপনার ওয়ার্কস্পেস সংরক্ষিত থাকলো। পরবর্তিতে ওয়ার্কস্পেস অন্যরকম হয়ে গেলেও Window > Workspace–এর অধীনে থাকা আপনার সংরক্ষিত ওয়ার্কস্পেস লোড করতে (পূণরায় ব্যবহার করতে) পারেন (চিত্রে দ্রষ্টব্য 3)।
আর যদি কখনও মনে হয়, নাহ্, এগুলো আর ভালো লাগছে না, ফটোশপে যেভাবে দেয়া ছিল, সেভাবেই ফিরে যাই, তাহলে Window > Workspace > Reset Palette Locations –এ ক্লিক করে প্যালেটের অবস্থান রিসেট করে নিয়ে ডিফল্ট বা প্রাথমিক অবস্থায় ফিরে যাওয়া যাবে সহজেই।
এছাড়া প্যালেটগুলোকে ইচ্ছামতো সরিয়ে যেমন এখান থেকে ওখানে নেয়া যায়, তেমনি আবার প্যালেটের আকার বড়-ছোট করা যায়। বড়-ছোট করতে মাউসটাকে প্যালেটের কিনারায় ধরলেই দেখা যাবে, কার্সর পরিবর্তিত হয়ে উভয়দিকে তীরওয়ালা কার্সর দেখাচ্ছে, তখন ক্লিক করে প্যালেট ছোট-বড় করা যাবে। এছাড়া প্যালেটের অধীনে ডানদিকের তীরের ভিতরে ঐ প্যালেটের কিছু সুবিধা লুকিয়ে থাকে।
-মঈনুল ইসলাম
mayeenulislam.github.io
The post বেসিX: ফটোশপের ওয়ার্কস্পেস appeared first on Tuts by Mayeenul Islam.
ফটোশপে সাদাকালো ছবি রঙিন করা
জ্ঞান-স্তর: মাধ্যমিক
ভার্ষন: ফটোশপ (যেকোনো ভার্ষন)
আজকে আমরা জানবো কিভাবে একটা সাদাকালো (Grayscale) ছবিকে রঙিন করা যায়। ফটোশপে আমাদেরকে সেই সাদাকালো ছবিটাকে খুলে নিতে হবে। এবারে দেখতে হবে, ছবিটা কোন কালার মোডে আছে: RGB, নাকি Grayscale। এটা দেখার সহজ পদ্ধতি হলো যে ছবিটা খোলা হলো, তার উপরের রিবনের লেখাটা পড়া। যদি ব্যাপারটা পরিষ্কার না হয়, তাহলে এই পদ্ধতি: Image > Mode, দেখুন টিক চিহ্ন কিসে দেয়া। যদি সেটা RGB-তে হয়, তাহলে আমাদের আর কিছুই করা লাগবে না। যদি সেটা Grayscale কিংবা অন্য কোনো অপশনে থাকে, তাহলে সেটাকে RGB-তে নিয়ে আসতে RGB’র উপর একটা ক্লিক করতে হবে। এটা করতে হবে এজন্য যে, RGB মোড দিয়ে রঙিন ছবিকে বোঝানো হয়, আর, আমরা যখন একটা ছবিকে রং করবো, তখন সেখানে বিভিন্ন রং যেন দেখা যায়।
যাহোক, এবারে লেয়ার প্যালেটে (লেয়ার প্যালেট না দেখা গেলে Window > Layers) একটা নতুন লেয়ার নিতে হবে সাদাকালো ছবিটার ব্যাকগ্রাউন্ড লেয়ারটার উপরে (Shift + Ctrl + N)। এবারে লেয়ার প্যালেটে এই নতুন লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় [ছবিতে দেখানোমতে] Normal mode থেকে লেয়ারটিকে Color মোডে নিয়ে যেতে হবে। আমরা এই লেয়ারটাতে এখন যা রং দিবো, সাদাকালো ছবিটা সেই রঙে রাঙতে থাকবে।
এবারের কাজটা সম্পূর্ণ নিজের কাছে: আমরা বাস্তবে যেভাবে একটা সাদাকালো ছবিতে তুলি দিয়ে রং মেখে রঙিন করি, এখানেও ব্যাপারটা হুবহু তাই। আমরা এবারে ফটোশপের ব্রাশ টুলটা নিব (B) এবং বিভিন্ন রং দিয়ে ছবির বিভিন্ন অংশ রঙিন করতে থাকবো। আমরা ঠিক করেছি সামনের চরিত্রটিকে রং করবো। এজন্য আমরা প্রথমে জ্যাকেটটা রং করছি, আর রং হিসেবে আমরা বেছে নিয়েছে হালকা আকাশি (#5986D1)। চেহারার রং হিসেবে নিয়েছি #F0C79F। আর ইনারের স্ট্রাইপ দুটোর জন্য নিয়েছি বেগুনি (#9373EF)। এরপর বিভিন্ন আকারের ব্রাশ নিয়ে মোটামুটিভাবে রং করেছি ছবিটাকে।
মোটামুটি রং করার পর আমাদের যেমন মনে হবে, ইশ্! ওখানটায় একটু বেরিয়ে গেছে, কিংবা ওহ! দারুণ রং করে ফেলেছি তো! দুটোরই সমাধান এখন করতে হবে।
ছবিটাকে একটু বড় করে (Z) খুটিয়ে দেখলেই বেরিয়ে পড়বে যে কোথায় রং লাগার কথা ছিল না কিন্তু আপনি ভুলবশত করে ফেলেছেন। যে কাজটা এখন করতে হবে, তাহলো ইরেজার বা মুছনি দিয়ে সেই জায়গার রংগুলো মুছে ফেলতে হবে। নিখুঁত, খুব ছোট ছোট কাজ হলে ইরেজারের আকার ছোট করে নেয়া জরুরি। এভাবে সব শেষ করে যে কাজটি করতে হবে, তাহলো ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে (যে লেয়ারে ছবিটা রয়েছে) লুকিয়ে ফেলতে হবে। এজন্য লেয়ার প্যালেটের ব্যাকগ্রাউন্ড লেয়ারের বাম পাশের ছোট্ট চোখের প্রতীকটাতে একটা ক্লিক করে লেয়ারটাকে লুকানো এবং একই পদ্ধতিতে আবার ফিরিয়ে আনা যাবে। এই লেয়ারটি লুকিয়ে ফেললে তখন আমাদের রং করা লেয়ারটির যাবতীয় ফাঁকাস্থান দেখা যাবে স্পষ্ট করে। এবারে ফাঁকাস্থানগুলো আবার রং দিয়ে বুজে নিতে হবে, তাহলে কাজটা নিখুঁত হবে।
ব্যস, হয়ে গেলো আপনার সাদাকালো ছবিটাকে রঙিন করার কাজ। আমরা চুলে কোনো রং দিইনি, আপনারা চাইলে চুলে যেকোনো রং দিতে পারেন, কিংবা চুলের বিভিন্ন অংশ বিভিন্ন রঙও করতে পারেন –সবই নির্ভর করে আপনার মর্জির উপর। আসলে পদ্ধতিটা জানা হয়ে গেলে সেটাকে কতটা সুন্দর করে ব্যবহার করা যায়, তা নির্ভর করে ব্যবহারকারীর ক্রিয়েটিভিটির উপর।
সহায়ক পরামর্শ: যে লেয়ারটিতে আমরা রং করলাম, সেটা আর যেকোনো লেয়ারের মতোই কাজ করবে, অর্থাৎ লেয়ারটিতে ইচ্ছেমতো ইফেক্ট দেয়ার সুযোগ সব সময়ই থাকছে। তাছাড়া আরেকটা কাজ করা গেলে খুব ভালো হয়, একেকটা রং, একেকটা নতুন লেয়ার নিয়ে তাতে করা গেলে তা খুব কাজে দেবে। ধরা যাক আপনি চামড়ার জন্য একটা রং বাছাই করে রং করে ফেললেন, কিন্তু রং করার পরে আপনার মনে হচ্ছে রংটা মডিফাই করবেন, তখন সেটা আলাদা লেয়ারে থাকলে খুব সহজেই ইচ্ছামতো ব্রাইটনেস-কনট্রাস্ট বাড়িয়ে-কমিয়ে, কিংবা যেকোনো এডিট করে রঙ বদলে দিতে পারেন। আমরা ছবিটাকে বিভিন্ন লেয়ারে নিয়ে আরো বিভিন্ন রং দিয়ে ছবিটাতে একটা আবহ নিয়ে আসার চেষ্টা করেছি, আপনারা যেমনটা ইচ্ছা, তেমনটাই করতে পারেন।
-মঈনুল ইসলাম
mayeenulislam.github.io
The post ফটোশপে সাদাকালো ছবি রঙিন করা appeared first on Tuts by Mayeenul Islam.
ফটোশপে এ্যাপল টেক্সট ইফেক্ট
ন্যানোডিযাইনস এখন থেকে সব সময়ই আপনাদেরকে উপহার দিবে গ্রাফিক্স ডিযাইন এবং ওয়েব ডিযাইন বিষয়ক বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, সম্পূর্ণ বাংলায়। প্রথম টিউটোরিয়াল হিসেবে আমরা জানবো ফটোশপে কী করে এ্যাপল টেক্সট ইফেক্ট দেয়া যায়। আপনারা যারা এ্যাপলের ওয়েবসাইট ভিযিট করেছেন, তারা ম্যানুবারের এনগ্রেভ করা বা খোদাই করা লেখাগুলো দেখে থাকবেন। ঐ ইফেক্ট ফটোশপে কিভাবে দেয়া যায় তা-ই আমরা দেখবো:
জ্ঞান-স্তর: মাধ্যমিক
ভার্ষন: ফটোশপ (যেকোনো ভার্ষন)
ফটোশপে File > New (Ctrl + N) ক্লিক করে নতুন একটি ডকুমেন্ট নিন। আমাদের মোটামুটি আকারের একটা ডকুমেন্ট হলেই কাজ চলবে, তাই আমরা Width: 400, Height: 200, Resolution: 72 pixels/inch দিয়ে RGB মোডে একটা ডকুমেন্ট নিয়েছি। এবারে টুলস প্যালেট থেকে Rectangle Tool (U) সিলেক্ট করে [Shape layers মোডে] ডকুমেন্টের সাদা জমিনে একটা আয়তক্ষেত্র আঁকবো (ছবিতে যেমনটা দেখানো হয়েছে)। এবারে নতুন যে লেয়ারটি তৈরি হয়েছে তার ডানদিকে ডাবল ক্লিক করে এই লেয়ারের স্টাইল চালু করতে হবে (লেয়ার প্যালেটের নিচে বামদিকে f লেখাটিতে ক্লিক করেও ব্লেন্ডিং অপশন চালু করা যায়) (ফটোশপ সিএস-এ লেয়ারের বাম দিকের থাম্বনেইলে ক্লিক করতে হবে)।
ব্লেন্ডিং মোডে Gradient Overlay সিলেক্ট করতে হবে। সেখানে Gradient-এর সাদা-কালো শেডটাতে একবার ক্লিক করতে হবে। এবারে Gradient Editor-এর লম্বা বারটির বাম দিকের নিচের তীরটাতে ক্লিক করে কালার কোড হিসেবে #949494 দিয়ে OK করুন, আর ডান দিকের তীরে ক্লিক করে কালার কোড দিন #d1d1d1, OK করে বেরিয়ে আসুন। ব্লেন্ডিং মোড চালু থাকা অবস্থায় এবারে Drop Shadow অপশনে ক্লিক করুন। সেখানে Blend mode: Multiply, রং থাকবে কালো (#000000), Opacity: 20%, Use Global Light-এর টিক চিহ্ন তুলে দিয়ে Angle দিন 90 degree। এবারে Distance: 1, Spread: 0, Size:0 দিয়ে OK করে ব্লেন্ডিং প্রয়োগ করুন। ব্যস, আপনার বার এখন প্রস্তুত। এবারে এই বারের উপর আমরা খোদাই করা লেখা লিখবো।
(লক্ষ করবেন, বার-এর চারপাশে একটা কালো বর্ডার দেখাচ্ছে- এটা তখনই দেখায়, যখন ঐ লেয়ারটি সিলেক্ট থাকে। অন্য লেয়ার কিংবা ব্যাকগ্রাউন্ড লেয়ার-এ ক্লিক করলেই সেটা আর দেখা যাবে না, সুতরাং ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই।)
লেখা লিখতে টুলস প্যালেট থেকে Text tool-টি (T) সিলেক্ট করুন। উপরের রিবন থেকে টেক্সটের জন্য রং নির্বাচন করুন গাঢ় ধূসর (#383838), আর ফন্ট নির্বাচন করুন Myriad Pro। এবারে আগের তৈরি করা বারের উপর কিছু লিখুন, আমরা লিখেছি “Welcome to Bangladesh.” এবারে এই লেয়ার প্যালেট থেকে এই লেয়ারটির ডান দিকে ডাবল ক্লিক করে এর ব্লেন্ডিং মোড চালু করতে হবে। তারপর Drop Shadow অপশনে ক্লিক করে নির্দেশনামতো ইনপুট দিন: Blend Mode: Normal, রং নির্বাচন করুন সাদা (#FFFFFF), Opacity: 50%, Use Global Light-এ টিক চিহ্ন তুলে দিয়ে Angle দিন 90 degree, তারপর Distance: 1, Spread: 0, Size: 0 দিয়ে OK করে বেরিয়ে আসুন। ব্যস, আপনার এ্যাপল ইফেক্ট টেক্সট তৈরি হয়ে গেলো।
ভিতরের কথা: এখানে যে ব্যাপারটা হয়েছে, তা হলো: আমরা সাধারণত ড্রপ শেডো দিয়ে কোনো কিছুতে কালো রঙের ছায়া যোগ করি। কিন্তু এক্ষেত্রে ড্রপ শেডো দিয়ে সাদা রঙের ছায়া যোগ করেছি। আর Spread আর Size শূণ্য করে দিয়ে ছায়াটাকে ছড়াতে দিইনি, এবং দূরত্ব যাতে খুব বেশি না হয়, টেক্সটের গায়ে লেগে থাকে, সেজন্য Distance-এ মাত্র ১ দিয়েছি। সাদা কোনো ব্যাকগ্রাউন্ডে এই ছায়া বোঝা যাবে না, তাই আমরা আগে একটা হালকা ধূসর ব্যাকগ্রাউন্ড (বার) তৈরি করে নিয়ে তার উপর টেক্সট বসিয়েছি। এতে সাদা ছায়াটাকে মনে হচ্ছে আলো পড়েছে কিনারায়, আর লেখাটা সেই ব্যাকগ্রাউন্ডের ভিতরের খাঁজে ঢুকে আছে। আপনারা এই ইফেক্ট অন্যান্য রং দিয়ে করেও চেষ্টা করতে পারেন।
ভবিষ্যতের কোনো টিউটোরিয়ালে আমরা শিখবো কিভাবে এই ইফেক্ট আমরা ইলাস্ট্রেটর এবং ওয়েব প্রোগ্রামিং (CSS)-এ প্রয়োগ করতে পারি।
-মঈনুল ইসলাম
mayeenulislam.github.io
The post ফটোশপে এ্যাপল টেক্সট ইফেক্ট appeared first on Tuts by Mayeenul Islam.