অন্যান্য টিউটোরিয়াল Archives • Tuts by Mayeenul Islam
ওপেনসোর্স মানে ফ্রি না – যেভাবে শিখলাম
“ওপেন সোর্স” (Open Source: উন্মুক্ত সোর্স, মুক্ত সোর্স) মানে হচ্ছে, সোর্সকে উন্মুক্ত করে ছেড়ে দেয়া। কথাটির বিপরীত শব্দ হচ্ছে “সংরক্ষিত সোর্স” (Closed Source)।
ওপেন সোর্স মানে ফ্রি না
কিংবা
উন্মুক্ত সোর্স মানে মাগনা না
কথাটা শুনেছি, বুঝেও ফেলেছি…
কিন্তু সত্যি বলতে কি, বুঝে ফেলার ভান করলেও, কিংবা বুঝে ফেললেও আসলে কিন্তু কিচ্ছুই বুঝতে পারিনি – এটা বুঝতে পারলাম, যখন এবিষয়ে কথা বাড়াতে গিয়ে এখানে-ওখানে ধাক্কা খাচ্ছিলাম।
উইন্ডোজ একটা সফ্‌টওয়্যার, যা কিনে নিতে হয়, এটা ওপেন সোর্স না। বাংলাদেশের বিজয় কীবোর্ড কিন্তু এরকমই একটা সফ্‌টওয়্যার, যা সংরক্ষিত সোর্স এবং কিনে ব্যবহার করতে হয়।
উবুন্ত‌ু একটা সফ্‌টওয়্যার, যা ফ্রি পাওয়া যায়, মানে মাগনা, আবার এটা ওপেন সোর্স। বাংলাদেশের অভ্র ফোনেটিক কীবোর্ড কিন্তু এরকমই একটা সফ্‌টওয়্যার, যা উন্মুক্ত সোর্স এবং বিনামূল্যও।
হিসাবটা এখানে মিলে না, তাই শিখাও হয় না।
অবশেষে লজ্জার মাথা খেয়ে যখন প্রশ্নটা শাবাব ভাইকে (Shabab Mustafa) এক সাক্ষাতে করেই ফেললাম, তখনই আসলে সত্যিকার অর্থে শিখলাম। যা শিখলাম, সেটাকে ভেঙে বলি:
উইন্ডোজ কিনে নিলেন, এটা এখন আপনার নিজের। করলেন কি, সেখানে কিছু পরিবর্তন করতে চাইলেন। এবার কোডগুলো খুলে দেখলেন, সব বাইনারি… কাকের ঠ্যাং-বকের ঠ্যাং। অর্থাৎ যা কোড ওরা করেছে, সবই এনক্রিপ্ট (encrypt) করে গুপ্ত ফাইলগুলো পাঠিয়েছে আপনাকে। অর্থাৎ এটা সংরক্ষিত সোর্স (Closed Source)।
কিন্তু উবুন্ত‌ু নিয়ে এসে কিছু বদলে নিতে চাইলে, নিশ্চিন্তে ফাইলগুলো খুলুন। আপনার মনের মতো পরিবর্তন করে নিন, কারণ যা কোড করা হয়েছে, সবই জলজ্যান্ত আপনার সামনে রয়েছে। অর্থাৎ এটা ওপেন সোর্স – সোর্সগুলো কম্পাইল করে বাইনারি করে ফেলা হয়নি; কিংবা করে ফেললেও অন্য কোথাও মূল ফাইলগুলো আছে, যেখান থেকে তা নিয়ে আপনি পরিবর্তন করে আবার কম্পাইল করে বাইনারি বানিয়ে নিতে পারবেন নিজের মতো।
তাহলে ওপেন সোর্সের ধারণাটা পরিষ্কার এখন।
এখন যদি কেউ আপনার সামনে “cost of open source software” নিয়ে আলোচনা করেন, আপনি তাতে মোটেই আশ্চর্য হবেন না।
Meditate – GNU Open Source License Mascot
এখন হিসাবটা মিলাই…
আপনি একটা সফ্‌টওয়্যার বানালেন, কোড সব ওপেন সোর্স, তার মানে, যখনই আপনি বিক্রী করবেন, যার কাছেই করবেন, তিনি সব কোড দেখতে পারবেন। আচ্ছা, তারমানে, ওপেন সোর্স প্রোগ্রাম বিক্রীও করা যায়! যেমন: ওয়ার্ডপ্রেসের জনপ্রিয় অনেক প্রিমিয়াম থিম, প্লাগইন আছে, যেগুলো ব্যবহার করতে হলে কিনে নিতে হয়। যখন কিনে নেয়া হয়, তখন কিন্তু তারা কোনো বাইনারি ফাইল পাঠায় না, তারা যে যে ফাইলে কোড করেছে, সেইসব ফাইল দিয়ে তৈরি প্যাকেজটাই আপনাকে পাঠায়। উদাহরণস্বরূপ WooCommerce একটি ওপেনসোর্স প্লাগইন, যার একটা ফ্রি সংস্করণ আছে, আবার একটা প্রিমিয়াম সংস্করণ আছে, প্রিমিয়াম সংস্করণটি কিনে নিতে হয়। এবং কিনে নেয়া সংস্করণটার সব কোড পড়া যায়, এবং লাইসেন্সের আওতায় থেকে ইচ্ছেমতো বদলেও নেয়া যায়।
আবার ঠিক তেমনি সংরক্ষিত সোর্সের প্রোগ্রামও বিনামূল্যে ছেড়ে দেয়া যায়। আপনি একটি সফ্‌টওয়্যার বানালেন, যা সাধারণ মানুষের খুব উপকারে আসবে, কিন্তু আপনি চান এর যাবতীয় কোড, খুঁটিনাটি আর কেউ না দেখুক, না জানুক – কোনো পরিবর্তন করতে হলে আপনাকে ডাকুক, কিন্তু সবাই-ই এটি বিনামূল্যে ডাউনলোড করে নিক, কিংবা এ-ওর থেকে ডিভিডিতে কিংবা পেনড্রাইভে করে নিয়ে নিয়ে যাক, ইচ্ছেমতো ব্যবহার করুক, এই উপযোগিতা পাক – আপনি তখন এর সোর্স সংরক্ষিত রেখে তা বাজারজাত করলেন।
আবার প্রোগ্রামিং ল্যাংগুয়েজটা ওপেন সোর্স হলেও, তা দিয়ে তৈরি সফ্‌টওয়্যারও অনেকসময় সংরক্ষিত সোর্সে ছাড়তে পারেন। অনেক ক্ষেত্রে মূল ল্যাংগুয়েজে সেটা সম্ভব না হলেও, যথাযথ লাইসেন্স দিয়ে সেটাকে নিরাপত্তা দেয়া হয়।* অর্থাৎ কেউ সোর্স কোনোভাবে বের করে ফেললেও, তা বদলানোর অধিকার পাবে না – মর্মে একটা লাইসেন্স করতে হবে, তখন তার ব্যতয় হলে আদালতে লড়ালড়ি করে আপনি তা প্রতিহত করতে পারবেন।
উন্মুক্ত সোর্সের একটা বড় সমস্যা মনে হতে পারে যে, এটা তো মসিবতের জিনিস, আমার কাজ নিয়ে আরেকজন তার নামে চালিয়ে দিলো… হয়তো আমার মনেই সেটা কাজ করছে বলেই আমি আরেকজনকে সন্দেহ করছি । …অসুন্দর হলেও অবশ্য বাস্তবে এমনটা হতে দেখা যায় কদাচিৎ। অসাধু মানুষ, ভালো জিনিসটাকে নিয়ে মন্দ করবে, তাই বলে ভালোটা তো আর থেমে থাকবে না। আসলে খুব বেশি গায়ে না লাগলে কেউ তাতে গরজ দেখায় না। কারণ যারা কাজ জানে, তারা চুরি করে না, আর যারা কাজ জানে না, তারাই অন্যেরটা মেরে দেয়ার দুষ্টু চিন্তা করে। আর তাই অন্যেরটা মেরে দিলেও তারা তা যথাযথভাবে প্রকৃত ব্যবহারকারীর কাছে পৌঁছাতে পারে না কিংবা তার কোনো সমস্যাও সমাধান করতে পারে না। ফলে, তারা শেষ পর্যন্ত ধরা খায়। …কিন্তু মনে রাখবেন, যদি যথাযথ লাইসেন্সে আপনার উন্মুক্ত সোর্স প্রোগ্রামের লাইসেন্স করে নিয়ে থাকেন, তাহলে কিন্তু… গায়ে যখন লাগবে, তখন বিপৎগামীদের শ্রীঘরের ভাতও খাইয়ে নেয়া যাবে।
ওপেন সোর্স কিংবা সংরক্ষিত সোর্স – কোনটা আপনি বেছে নিবেন, কেন নিবেন, সে বিষয়ে জানানোর জন্য লেখাটি নয়। শুধুমাত্র, এই বিশ্বাসটুকু দেয়ার জন্য লেখা যে, আমার মতো আর ভুল করবেন না, বুঝেশুনে বিশ্বাস করুন:
ওপেন সোর্স মানেই ফ্রি নয়
-মঈনুল ইসলাম
mayeenulislam.github.io
উৎস নির্দেশ
Am I allowed closed source software with open source code – Programmers StackExchange
Open Source – Bengali Wikipedia
ছবি: gnu.org
The post ওপেনসোর্স মানে ফ্রি না – যেভাবে শিখলাম appeared first on Tuts by Mayeenul Islam.
কিভাবে গিটহাবে প্রোজেক্ট রিলিয করতে হয়
Github.com আমাদেরকে সামাজিকভাবে কোডিং করার একটা ধারণা দেয়। এই সাইট ব্যবহার করে আমরা বন্ধু, সহকর্মী, গুরু এমনকি অজানা কারো সাথেও সামাজিকভাবে কোড করতে পারি। অধিকাংশ গিটহাব প্রোজেক্টই উন্মুক্ত সোর্সের, কারণ প্রোজেক্টগুলো প্রাথমিকভাবেই জনসমক্ষে উন্মুক্ত। তবে আপনি প্রাইভেট রেপোযিটোরিও তৈরি করতে পারেন, কিন্তু সেগুলো বিনামূল্য নয়। উন্মুক্ত কিংবা প্রাইভেট – যাই হোক, গিটহাবে তোলা অধিকাংশ গুছিয়ে নেয়া পণ্যও এর ডেভলপার কিংবা মালিক রিলিয করেন না। তাই আজকে আমরা দেখার চেষ্টা করবো, কিভাবে গিটহাব প্রোজেক্টকে রিলিয করতে হয়।
ধরা যাক, আপনার গিটহাব রেপোযিটোরিটাই আপনার প্রোজেক্ট। এবং আপনি এখন এর 1.0.0 সংস্করণের কাজ করছেন। আরো কয়েকজনও কমিট করছেন এই রেপোযিটোরিতে। এবারে আপনারা সবাই ঠিক করলেন এই প্রোজেক্টটির 1.0.0 সংস্করণটি রিলিয করবেন। তো এপর্যায়ে আপনারা আপনাদের কমিট করা শেষ করলেন এবং রিলিযের জন্য প্রস্তুতি নিলেন।
রিলিয দেয়ার গিট পদ্ধতি
git ব্যবহার করে প্রোডাক্ট রিলিয দেয়ার পদ্ধতি হচ্ছে git tag। কমান্ডলাইনে (git bash ব্যবহার করে) কাজটা করার উপায় হচ্ছে:
git tag -a v1.0.0 -m "First Release"
এতে যেটা হবে সর্বশেষ কমিটে v1.0.0 ট্যাগটি জুড়ে যাবে। এবারে কমান্ডলাইনে ট্যাগ পুশ করে দিলেই গিটহাবে একটা ট্যাগ তৈরি হয়ে যাবে।
git push -u origin --tags
কিন্তু এতে রিলিয নোট লেখা হবে না। তাই ট্যাগ তৈরি এবং রিলিয দেয়ার জন্য গিটহাব-এ রয়েছে রিলিয ফিচার:
কিভাবে রিলিয করতে হয়
https://github.com/username/repo সাধারণত এইরকমই হয় গিটহাবে রেপোযিটোরির লিংক। তো আপনার রেপোযিটোরিতে <kbd>releases</kbd> লিংকে ক্লিক করুন।
গিটহাবে ‘releases’ লিংকে ক্লিক করুন
রিলিযেয পাতায় Create a new Release বোতামে ক্লিক করুন।
রিলিয পর্দায় ‘Create a new release’ বোতামে ক্লিক করুন
রিলিয নোট পাতায় রিলিয নোট লিখে শেষ করুন।
রিলিয নোট লিখুন
“Tag version” হলো সংস্করণের নাম্বার, অর্থাৎ যে সংস্করণটি রিলিয করতে যাচ্ছেন আপনি, আমাদের ক্ষেত্রে যেমন ব্যাপারটা হলো 1.0.0। “Release title” যেকোনো কিছু হতে পারে, আপনি যা দিয়ে এই রিলিযটাকে সূচিত করতে চান আরকি। উদাহরণ হিসেবে বলা যায়, ওয়ার্ডপ্রেস তাদের রিলিযগুলো একেকজন জ্যায শিল্পীর নামানুসারে করে থাকে, তো আপনার ক্ষেত্রে এটা যেকোনো কিছু হতে পারে। আমরা নাম দিতে পারি “প্রথম রিলিয”, কিংবা “প্রাথমিক রিলিয”, কিংবা “আন্তর্জাতিক রিলিয” ইত্যাদি যেকোনো কিছুই।
বিবরণ অংশে মার্কডাউন দিয়ে রিলিয সম্পর্কে বিস্তারিত লিখতে পারবেন। কিন্তু রিলিযের ফিচার সংশ্লিষ্ট তথ্যাদি দিয়ে যথোপযুক্ত রিলিয নোটই লিখতে উৎসাহিত করা হচ্ছে। আপনি প্রাকদর্শনও দেখতে পারবেন।
এটা যদি আপনার প্রাক-রিলিয হয়ে থাকে, যা আসলে আনুষ্ঠানিক কোনো রিলিয না, কিংবা [মোটামুটি প্রস্তুতই], পরীক্ষা করার জন্য, কিংবা ডেভলপমেন্ট পরখ করার জন্য ইত্যাদি ক্ষেত্রে, আপনি চাইলে:
This is a pre-release checkbox.
লেখা চেকবাক্সটি চেক করে দিতে পারেন।
আপনি এই মুহূর্তে প্রকাশ করতে চাচ্ছেন না? চাইলে, রিলিযের তথ্যগুলো খসড়া আকারে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। কিংবা চাইলেই এক ক্লিকে প্রকাশও করে ফেলতে পারেন। আপনার রিলিয যেকোনো সময় সম্পাদনা কিংবা হালনাগাদও করতে পারেন।তো, আপনার রেপোযিটোরি/প্রোজেক্ট এখন প্রকাশিত।
সংস্করণটি গিটহাবে রিলিয দেয়া হয়েছে
বাইনারি ফাইল যোগ
রিলিয নোটে বাইনারি ফাইল আবার কী জিনিস? ধরা যাক, আপনার রিলিযে একটা এক্সেকিউটেবল ফাইল রয়েছে, সেক্ষেত্রে আপনি চাইলে সেটাকে এই স্থানে যোগ করে দিতে পারেন, শ্রেফ টেনে ছেড়ে দিয়ে…। ধরা যাক, আপনি খুবই সাধারণ একটা পিএইচপি কিংবা এইচটিএমএল/সিএসএস প্রোজেক্ট রিলিয দিতে চান, সেক্ষেত্রে শ্রেফ ফাইলগুলো কমপ্রেস করে এখানে যোগ করে দিতে পারেন।
সত্যি বলতে কি, এটা আপনার প্রোজেক্টের ঐ ভার্ষনের ফাইলগুলো, যেখানে অবাঞ্ছিত ফাইল কিংবা কোনো অবাঞ্ছিত কোড নেই।
তো, কিভাবে একটা বাইনারি ফাইল বানানো যায়? আসলে, সেটা আপনার প্রোজেক্টের ধরণই নির্ধারণ করে দিবে। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের (যেমন: পিএইচপি) কোনো প্রোজেক্টের ক্ষেত্রে আমার পছন্দ হলো রেপোযিটোরির বিদ্যমান অবস্থার (যা আসলে আপনার রিলিয পাবার উপযুক্ত কোডের সংকলন) একটা যিপ সংস্করণ নামিয়ে নেয়া। এই কাজটা গিটহাবে খুব সহজে করা যায়, রেপোযিটোরির ডান দিকের “Download Zip” বোতামে ক্লিক করে খুব সহজে পুরো রেপোযিটোরি কমপ্রেস্‌ড অবস্থায় নামিয়ে নেয়া যায়।
রেপোযিটোরিটা যিপ আকারে নামিয়ে নিন
এভাবে ডাউনলোড করলে আপনার রেপোযিটোরির সব গিট রিভিশন ইতিহাস বাদ দিয়ে আপনার প্রোজেক্টটা তার সর্বনিম্ন ফাইল আকারে নেমে আসে। আপনি চাইলে এথেকেও ডেভলপমেন্ট সংক্রান্ত অতিরিক্ত ফাইলসমূহ কিংবা ফোল্ডার ডিলিট করে নিতে পারেন।
তো, রেপোযিটোরিটা খুব সহজে ডাউনলোড করে নিন, আর .zip ফাইলটা আপনার রিলিযের সাথের বাইনারি ফাইল হিসেবে যোগ করে দিন। আমরা এবারে আমাদের আগে প্রকাশ করা রিলিযটাকেই সম্পাদনা করে দেখাচ্ছি:
রিলিযের সাথে বাইনারি ফাইলসমূহ যোগ করুন
পরখ করে দেখার জন্য আমরা এবারে এটাকে Pre-release চেকবাক্সে ক্লিক করে প্রাকরিলিয বানিয়ে নিলাম।
রিলিযটাকে প্রাকরিলিয করে দেখা যাক
আমরা আমাদের xyz.zip বাইনারি ফাইলটা যোগ করেছি, এবং খুব সহজেই আমাদের ব্যবহারকারীদের কাছে এই zip ফাইলের পাথটা ছড়িয়ে দিতে পারি, যাতে তাঁরা ডাউনলোড করে নিতে পারেন আমাদের রিলিয করা পণ্যটি। এই পাথটা মোটামুটি এরকম হয়:
https://github.com/username/repo/releases/download/1.0.0/xyz.zip
বাইনারিগুলো কেন
বাইনারি ফাইল ছাড়াও যেকেউই আপনার রিলিয করা সংস্করণটা খুব সহজেই ডাউনলোড করতে পারেন “Source Code (zip)”-এ ক্লিক করেই। কিন্তু এই যিপ ফাইলটা ডাউনলোড করলে:
আপনার ব্যবহারকারীদের কাছে অপ্রয়োজনীয়ভাবেই গিট রিভিশনের ইতিহাসগুলোও চলে যায়
আর, আপনি চাইলেও, কোনো রিলিয ঠিক কতবার ডাউনলোড হলো, তার কোনো সংখ্যাও আপনি পাবেন না
হ্যা, শুধুমাত্র একটা বাইনারি ফাইলই আপনার রিলিযের ডাউনলোডের পরিমাণ জানান দিতে সক্ষম।
ডাউনলোডের হিসাব পান
আপনি যদি আপনার গিটহাবের রেপোযিটোরির এপিআই ইউআরএল ব্রাউয করেন, তাহলে আপনি আপনার রিলিযের আদ্যোপান্ত JSON আকারে দেখতে পাবেন (শুধুমাত্র ব্যবহারকারী নাম আর রেপোযিটরির নামটা বদলে নিতে হবে):
https://api.github.com/repos/[username]/[repo-name]/releases
এবং আমরা জানি, জেকুয়েরির getJSON মেথড কাজে লাগিয়ে, আমরা আমাদের রিলিযের ডাউনলোডের সংখ্যা খুব সহজেই পেতে পারি।
$.getJSON("https://api.github.com/repos/someone/kauwa-kala/releases").done(function (json) {
var release = json[0];
console.log(release);
console.log(release.assets[0].download_count);
ইতি কথা
তো, আপনার প্রোগ্রাম, প্রোজেক্ট কিংবা রেপোযিটোরি খুব সহজেই গিটহাবে রিলিয করতে পারেন, এবং রিলিযপ্রতি আপনার পণ্যের ডাউনলোডের পরিমাণও জানতে পারেন। সুতরাং, গিটহাবে শ্রেফ রেপোযিটোরিই নয়, আপনার গুছিয়ে আনা রেপোযিটোরিটি পণ্য আকারে রিলিযও করতে থাকুন।
– মঈনুল ইসলাম
mayeenulislam.github.io
The post কিভাবে গিটহাবে প্রোজেক্ট রিলিয করতে হয় appeared first on Tuts by Mayeenul Islam.
কিভাবে বাংলায় ভিডিও’র সাবটাইটেল লিখবেন?
জ্ঞানস্তর: প্রাথমিক
ইংরেজি মুভি দেখতে বসেছি, কিন্তু তবু ইংরেজিটা বুঝতে পারছি না, কারণ হলিউডের মুভি দেখতে দেখতে অ্যামেরিকান ইংরেজিতে অভ্যস্ত হয়ে পড়ায়, চিফ ব্রিটিশ ইংরেজি সহজে বুঝতে পারছি না, মুভিটার নাম: Sherlock Homes। তাই খুব সহজে গুগল করলাম প্রয়োজনীয় সহায়তার জন্য, এবং কিছুক্ষণের মধ্যে ছোট্ট একটা ফাইল নামিয়ে ভিডিও প্লেয়ারেই চলচ্চিত্রের কথাগুলো নিচে লেখা অবস্থায় দেখতে পেলাম – একে চলচ্চিত্রবিদ্যায় কী বলা হয় জানি না, তবে আমরা সাধারণ মানুষ একে ‘সাবটাইটেল’ হিসেবে জানি।
চলচ্চিত্রে দেখা যাবে বাংলা সাবটাইটেল, তৈরি করবো নিজেই 🙂
সাবটাইটেল ফাইল পরিচিতি
সাবটাইটেল ফাইলগুলোর এক্সটেনশন হলো SRT (*.srt)। ফাইলের নাম যা ইচ্ছা হতে পারে, ভিডিও প্লেয়ারে ভিডিওটি চালু করে এসআরটি ফাইলটি লোড করে দিলেই হয়, সময় বুঝে বুঝে সে ভিডিও চলার সাথে সাথে নিচে সাবটাইটেল দেখাতে থাকবে। এই ফাইলগুলোতে শুধু লেখা বা অক্ষর থাকে বলে এগুলোর আকার হয় যথেষ্ট কম, মাত্র কয়েক কিলোবাইট (KB)।
সাবটাইটেল ফাইলের কার্যপদ্ধতি
দেখা যাক একটা সাবটাইটেল ফাইল কিভাবে কাজ করে, উদাহরণস্বরূপ ‘শার্লক হোম্‌স’ চলচ্চিত্রের এসআরটি ফাইলটাই ধরা যাক:
1
00:00:27,198 --> 00:00:29,189
[HOOVED PATTERING]
2
00:00:29,367 --> 00:00:31,597
[HORDED WHINNYING]
3
00:01:43,307 --> 00:01:44,774
HOLMES:
4
00:01:44,942 --> 00:01:46,739
এখানে 1, 2, 3, … এগুলো হলো সাবটাইটেলের সংখ্যা। 00:00:27, 198 –> 00:00:29, 189 হলো ঘন্টা:মিনিট:সেকেণ্ড, মিলিসেকেণ্ড থেকে ঘন্টা:মিনিট:সেকেণ্ড, মিলিসেকেণ্ড পর্যন্ত সময়কাল; এর দ্বারা বোঝায়, লেখাটি এই সময়ের ভিতরে পর্দায় দেখা যাবে, সময় শেষ হয়ে গেলেই তা অদৃশ্য হয়ে যাবে। আর এর পরে দিতে হয় প্রদর্শনযোগ্য লেখাটি, যেমন এখানে [HOOVED PATTERING] লেখাটি।
সাবটাইটেল-এ বিভিন্ন ফরম্যাটিং যুক্ত করার জন্য HTML-এর কয়েকটি বহুল পরিচিত ট্যাগ ব্যবহার করা যায় এসআরটি ফাইলে, যেমন: Bold ট্যাগ (Text), Italic ট্যাগ (Text), এবং Underline (Text)। লক্ষ করুন: এখানে 3 নম্বর সাবটাইটেলটি ইটালিক ট্যাগ দিয়ে লেখা, মানে মনিটরে এই লেখাটি বাঁকা করে দেখাবে।
এছাড়াও সাবটাইটেল লেখায়, সাহিত্যিক লেখনীর বিভিন্ন প্রতীকি বিষয় দেখানো যায়, যেমন: একটা শব্দ (sound) হচ্ছে, শব্দটা কোনো ব্যক্তির বক্তব্য নয়, তাই শব্দকে বোঝাতে তৃতীয় বন্ধনীর ভিতরে ইংরেজি বড় ছাদের হরফ দিয়ে লেখা হয় শব্দটার ধরণ, তখন দর্শক বুঝতে পারেন, এটা কিসের শব্দ। উদাহরণস্বরূপ: এখানে 1, 2-তে ‘ঘোড়া ডাকছে’ এবং ‘চাপা আওয়াজ’ বোঝাতে যথাক্রমে [HOOVED PATTERING] এবং [HORDED WHINNYING] লেখা হয়েছে তৃতীয় বন্ধনী দিয়ে। এছাড়া, কোনো কথায় জোর দেয়া (emphasis) বোঝাতে বাঁকা করে লেখা, যেমন: I insist, I did not do this. (আমি জোরেশোরে বলছি, আমি এটা করি নাই)। এছাড়া ‘কথাগুলো মনে মনে বলছে’ বোঝাতে বাঁকা করে লেখা। আবার কোনো কথা চিৎকার করে জোর গলায় বলা হচ্ছে বোঝাতে সবগুলো হরফ ইংরেজি বড় ছাদের অক্ষর দিয়ে লেখা হয়, যেমন: I say DO IT NOW. (আমি বলছি, [চিৎকার করে] এক্ষুণি করো)। এছাড়া এন্টার (Enter, Return) চেপে নিচের লাইনে চলে আসার মাধ্যমে লেখাকেও একাধিক লাইনে লেখা যায়।
সাবটাইটেল ফাইল তৈরি করার পদ্ধতি
ইংরেজি সাবটাইটেল নিয়ে এতক্ষণ আলোচনা করার অর্থ হলো, সাবটাইটেলের ভিতরকার কলকব্জাগুলো বুঝিয়ে দেয়া। এবারে আমরা জানবো, কিভাবে সাবটাইটেল তৈরি করা যায়। খুব সহজেই, আপনার কম্পিউটারের Notepad দিয়েই আপনি সাবটাইটেল তৈরি করতে পারেন।
প্রথম ধাপ: প্রথমে একটা নোটপ্যাড খুলুন (উইন্ডোজ কম্পিউটারে Start > All Programs > Accessories > Notepad। কিংবা Start > Run খুলে লিখুন notepad এবং OK করুন)
দ্বিতীয় ধাপ: এবারে উপরে দেয়া ফরম্যাট অনুসরণ করে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটির লেখাগুলো, ভিডিও প্লেয়ারে সময়ের সাথে মিলিয়ে মিলিয়ে দেখে লিখে ফেলুন
তৃতীয় ধাপ: লেখা শেষ হয়ে গেলে ফাইলটি সংরক্ষণ করতে File > Save (Ctrl + S) চাপুন। যেখানে সংরক্ষণ করতে চান, সেখানে গিয়ে File Name-এর স্থলে ফাইলের নাম লিখুন এবং .txt-এর বদলে লিখুন .srt। কারণ আমরা সাবটাইটেল হিসেবে ফাইলটি সংরক্ষণ করতে চাচ্ছি, আর সাবটাইটেল ফাইলের এক্সটেনশন হলো এসআরটি
ব্যস, তৈরি হয়ে গেল আপনার ভিডিওটির সাবটাইটেল ফাইল, ইংরেজিতে। এবারে ভিডিওটি চালু করে প্লেয়ার থেকে সাবটাইটেল ফাইলটি লোড করলে আপনার বেঁধে দেয়া সময়ানুগ আপনার লেখা সাবটাইটেলগুলো ফরম্যাটিং অনুসারে দেখা যাবে।
কিন্তু আমাদের মনটা এখনও ভরেনি, আমরা চাই, আমাদের ইউনিকোড সর্মথন করে এরকম কম্পিউটারে বাংলা ভাষায় সাবটাইটেল দেখতে। অনলাইনে এখন অনেক চলচ্চিত্রেরই বাংলা সাবটাইটেল পাওয়া যায়, সেখান থেকে ফাইল নামিয়ে ব্যবহার করা যায় বিনামূল্যেই। তবে পরিমাণটা অনেক কম, তাছাড়া প্রয়োজনীয় অনেক ভিডিও কিংবা চলচ্চিত্রেরই সাবটাইটেল এখনও কেউ দেননি। তাই দরকার হতে পারে নিজের পছন্দের সাবটাইটেলগুলো বাংলায় নিজেরই তৈরি করে নেবার। এবারে সে পদ্ধতিটা দেখা যাক:
বাংলায় সাবটাইটেল লেখার পদ্ধতি
‘How to write Bangla subtitle?’ লিখে গুগল করেও কাঙ্ক্ষিত জবাব সহজে পাইনি। তাই বাংলায় সাবটাইটেল লেখার বিষয়টা নিয়েই মূলত এই আয়োজন। যাহোক, সাবটাইটেল লেখার পদ্ধতি সম্পর্কে আমরা এখন জানি, এবং করতেও পারি। তাই সাবটাইটেল লেখার জন্য ‘প্রথম ধাপ’ অনুসরণ করতে কোনো বাধা নেই।
দ্বিতীয় ধাপ: এবারে দ্বিতীয় ধাপে সাবটাইটেলের সংখ্যা, সময়ের হিসাব এগুলো যথারীতি ইংরেজিতেই করতে হবে। শুধুমাত্র সাবটাইটেলগুলো বাংলায় লিখতে হবে। বাংলায় লেখার ক্ষেত্রে আসকিভিত্তিক লেখাও লিখতে পারেন, ইউনিকোডভিত্তিক লেখাও লিখতে পারেন। কিন্তু আমরা বোধহয় বাংলার ক্ষেত্রে আসকিভিত্তিক লেখাকে এখন বিদায় জানিয়েছি, এবং ইউনিকোডভিত্তিক আধুনিক এবং ভবিষ্যতের পদ্ধতিতে লেখাকে গ্রহণ করেছি সানন্দে। তাই ইউনিকোডভিত্তিক যেকোনো বাংলা-লেখার-সফ্‌টওয়্যার (যেমন: অভ্র কীবোর্ড, লেখনী ইত্যাদি) দিয়ে বাংলা লিখতে পারেন আপনি।
ধরা যাক, শার্লক হোম্‌সের ঐ সাবটাইটেলগুলো আমরা বাংলায় লিখলাম, তাহলে তা দেখা যাবে এভাবে:
1
00:00:27,198 --> 00:00:29,189
[ঘোড়া ডাকছে]
2
00:00:29,367 --> 00:00:31,597
[চাপা আওয়াজ]
3
00:01:43,307 --> 00:01:44,774
4
00:01:44,942 --> 00:01:46,739
এভাবে বাংলায় লিখে ফেলার পরে আমাদের দ্বিতীয় ধাপ শেষ।
বাংলায় সাবটাইটেল লিখে নোটপ্যাড দিয়ে সংরক্ষণ করার পদ্ধতি
তৃতীয় ধাপ: এবারে তৃতীয় ধাপে গিয়ে নোটপ্যাডের File > Save (Ctrl + S) চাপার পর যে উইন্ডো আসবে, সেখানে আগের মতোই ফাইলনেম দিতে হবে এবং এক্সটেনশন হিসেবে .srt লিখতে হবে। শুধু, সংরক্ষণ করার আগে, নিচের তিন নম্বর ড্রপডাউনে ক্লিক করে ANSI’র বদলে Unicode পছন্দ করে দিতে হবে; ব্যস, কাজ শেষ। ইউনিকোড এজন্য পছন্দ করে দিতে হবে, কারণ বাংলা হরফগুলো আমরা ইউনিকোডে লিখেছি, এবং নোটপ্যাড ডিফল্টভাবে ASCII Plain Text লেখার জন্য তৈরি করা হয়েছে। আপনি ইউনিকোড পছন্দ না করে দিলে এতক্ষণ কষ্ট করে লেখা বাংলা লেখাগুলো নোটপ্যাড আসকিতে বদলে নিবে, এবং বাংলা লেখাগুলোর বদলে সেখানে কিছু প্রশ্নবোধক চিহ্ন (?????) বা আয়তাকৃতির বাক্স দেখা যেতে পারে। তখন সব পরিশ্রম বৃথা হয়ে যাবে।
এবারে মুভিটি চালু করে এসআরটি ফাইলটি লোড করে দিলেই বাংলায় সাবটাইটেল দেখা যাবে। এবং যদি মনে হয়, কোথাও, মুভির কথোপকথনের সাথে লেখা প্রদর্শনের গড়মিল হচ্ছে, তাহলে আবার ফাইলটা নোটপ্যাড দিয়ে খুলে প্রয়োজনীয় সম্পাদনা করে নেয়া যাবে।
মাইক্রোসফ্‌ট ওয়ার্ড দিয়ে বাংলা সাবটাইটেল লিখে সংরক্ষণ করার পদ্ধতি
নোটপ্যাড ছাড়াও ওয়ার্ডপ্যাড-এ লেখার কাজটি করা যায়। তবে ওয়ার্ডপ্যাডে বাংলা রেন্ডারিং-এ সমস্যা দেখা যেতে পারে। আপনি চাইলে মাইক্রোসফ্‌ট অফিস দিয়েও এধরণের লেখালেখি করতে পারেন, এতে বাংলা লেখাগুলো বড়-ছোট করে ভালো করে দেখে লিখতে পারবেন। তবে সেজন্য ফাইলটি সংরক্ষণ করার সময়ই যথারীতি .srt এক্সটেনশন দিয়ে, Save as type-এ Plain Text (*.txt) পছন্দ করে Save-এ ক্লিক করতে হবে। এবারে পরবর্তি উইন্ডোতে File Conversion-এ Other Encoding- রেডিও বাটনে এ ক্লিক করে তালিকা থেকে Unicode পছন্দ করে দিতে হবে। তারপর OK করে সংরক্ষণ সম্পন্ন করতে হবে।
এছাড়া বিভিন্ন কোড এডিটর যেমন: NotePad++, SublimeText, Visual Studio Code, … ইত্যাদি দিয়েও কাজটি করা যাবে, তবে সংরক্ষণ করার সময় ইউনিকোডের ব্যাপারটি মাথায় রাখলেই হবে।
সাবটাইটেল লেখা/সম্পাদনার বিশেষ সফ্‌টওয়্যার
এভাবে হাতের কাছে যা আছে, তা দিয়ে কাজ না করে আরো সহজসাধ্য সফ্‌টওয়্যার দিয়ে যারা কাজ করতে চান, তারা সাবটাইটেল লেখার বিভিন্ন সফ্‌টওয়্যার ব্যবহার করে থাকেন। এধরণের সফ্‌টওয়্যারগুলোর মধ্যে Subtitle Workshop, Subtitle Edit, AHD Subtitles Maker ইত্যাদি জনপ্রিয়। এছাড়াও আরো বহু সফ্‌টওয়্যার কিনে অথবা বিনামূল্যে ব্যবহার করা যায়।
সীমাবদ্ধতা
সীমাবদ্ধতা তেমন একটা নেই। তবে ইউনিকোড সমর্থন করে না এরকম পুরোন অপারেটিং সিস্টেমে, বাংলা ফন্ট ঠিকমতো রেন্ডার করতে পারে না বলে, বাংলায় লেখা সাবটাইটেল ঠিকমতো দেখা যাবে না। তাছাড়া যে ভিডিও প্লেয়ারে ভিডিওটা দেখা হবে, সেটাতে সাবটাইটেল প্রদর্শনে ভাষা সংক্রান্ত, কিংবা ইউনিকোড রেন্ডারিং সংক্রান্ত কোনো সীমাবদ্ধতা থাকলে তার কারণেও বাংলা ঠিকমতো না দেখা যেতে পারে। তবে আশার কথা হলো আধুনিক অপারেটিং সিস্টেমগুলো আগাগোড়া ইউনিকোড বাংলা সমর্থন করে এবং ভিডিও প্লেয়ারগুলোর আপডেট ভার্ষনে ইউনিকোড প্রদর্শনে বাধা নেই। KM Player, GOM Player, VLC Player ইত্যাদিতে খুব সহজেই সাবটাইটেল লোড করে দেখা যায়।
এভাবে বাংলায় সাবটাইটেল ফাইল তৈরি করে আমরা আমাদের নিজেদের ভাষায় যেকোনো চলচ্চিত্র, ডকুমেন্টারি, সংবাদ প্রতিবেদন, সাধারণ ঘরোয়া ভিডিও ইত্যাদিকে আরো বেশি প্রাঞ্জল এবং গ্রহণযোগ্য করে তুলতে পারি বাঙালিদের কাছে। ইংরেজি বা ভিন-ভাষার দুর্বোধ্য কিন্তু শিক্ষণীয় ভিডিওগুলোকে বাংলা সাবটাইটেল যোগ করে বাঙালি তথা বাংলাদেশকে আরো একধাপ এগিয়ে দিতে পারি এখন অনায়াসে… কী, পারবো না?
– মঈনুল ইসলাম
mayeenulislam.github.io
The post কিভাবে বাংলায় ভিডিও’র সাবটাইটেল লিখবেন? appeared first on Tuts by Mayeenul Islam.